মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ মে:
মেহেরপুর জেলা মৎস খামারের ভিতরের ঝোপ থেকে ৪ টি শক্তিশালী তাঁজা বোমা ও ১টি ওয়ান সুটার গান উদ্ধার করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাতে আটক আন্তডাকাতদলের দলনেতা লাল্টু’ কে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী বুধবার বোমা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। উদ্ধার করা বোমা গুলি নিষ্ক্রিয় করার লক্ষে র্যাব ক্যাম্প চত্বরে বালতি ভর্তি পানিতে ডুবিয়ে রাখা হয়েছে।
র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার লে.সাজ্জাদ রায়হান জানান,মঙ্গলবার দিবাগত রাতে ডাকাত লাল্টুকে তার বাড়ি থেকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুয়ায়ী আজ বোমা ও অস্ত্র গুলি উদ্ধার করা হয়েছে। তিনি আরোও জানান,বুধবার রাতে শহরে বড় ধরনের হামলা চালানোর জন্য ভাড়াটে কিলার হিসাবে লাল্টু বাহিনীর লোকজন অস্ত্র ও গুলি মৎস খামারের ভিতরে মজুদ করছিল।
র্যাব জানায়,আজ বুধবার বেলা পৌনে ২ টার দিকে আটক শীর্ষ ডাকাত লাল্টু’র স্বীকারোক্তি অনুযায়ী র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের জেলা মৎস খামার(আট পুকুর) এর ভিতরের ঝোপের মধ্য থেকে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ৪ টি শক্তিশালী তাঁজা বোমা ও ১ টি ওয়ান সুটার গ্যান উদ্ধার করে র্যাব ক্যাম্পে নিয়ে যায়।
উল্লেখ্য,র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা এর আগে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের আবুল খাঁ এর ছেলে একাধিক মামলার আসামী আন্ত;ডাকাত দলের নেতা লাল্টুকে নিজ বাড়ি থেকে আটক করে র্যাব ক্যাম্পে নিয়ে আসে। র্যাবের উচ্চ পর্যায়ের একটি দল জিজ্ঞাসাবাদ শেষে তার তথ্য মোতাবেক অস্ত্র ও বোম উদ্ধার করে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান,আটক লাল্টু আন্ত:ডাকাতদলের দলনেতা হিসেবে কাজ করতো। তার নামে একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। তার বিরুদ্ধে মেহেরপুর ও মুজিবনগর থানায় একাধিক মামলা রয়েছে।