মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক বিরোধী কর্মকান্ড নৈতিকতার অবক্ষয় ও বিপথগামীতা রোধে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক আলোচনা সভা।
আত্মকর্মী থেকে উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন এবং ফ্রিল্যান্সিং আউট সোর্সিং কোর্সের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান করা হয়েছে।মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক প্রফেসর হাসানুজামান মালেক, মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা। প্রশিক্ষক নোবেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লক্ষণ বাহাদুর, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, প্রশিক্ষণার্থী আব্দুল হালিম, তিথি প্রমূখ।