মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষনার্থী ও আত্নকর্মী যুবদের সাথে মতবিনিময় ও চেক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে মতবিনিময় ও চেক বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (দাঃবি ও ঋণ) এ কে এম মফিজুুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর লক্ষণ বাহাদুর। পরে সেখানে আত্মকর্মী ৫ জন আত্মকর্মী যুবকের মধ্যে ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।