মেহেরপুর নিউজ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে মেহেরপুর জেলা যুব মহিলা লীগ।
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করার লক্ষ্যে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই ঈদ সামগ্রী বিতরণ করেন তারা। মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসির পলি, সাধারণ সম্পাদিকা রুত সোভা মন্ডল উপস্থিত থেকে অসহায়-দুস্থদের মধ্যে মুরগি, শাড়ি, লুঙ্গি, তেল, চিনি, ছোলার ডাল, সাবান, গুড়া দুধ, ডিম সহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদকা তাসলিমা সাদিক, উপজেলা সভানেত্রী লতিফন নেছা লতা, তকলিমা খাতুন, রোকসানা কামাল, রোজিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।