মেহেরপুর নিউজ:
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা পৌঁছে দিতে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মেহেরপুর শহীদ শামসুদ্দোহা নগর উদ্যানে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বাসিরা পলির সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী সৈয়দ মোনালিসা ইসলাম।
মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রূত সোভা মন্ডলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর যুব মহিলা লীগের সভাপতি ও মেহেরপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকসানা কামাল রুনু, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা প্রমুখ।সমাবেশে বিপুল পরিমাণ মহিলা অংশগ্রহণ করেন।