মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে রাজস্ব সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ, আরডিসি রনি খাতুন প্রমুখ।