মেহেরপুর নিউজ, ৩১ মার্চ:
মেহেরপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে জেলা শিল্পকলা একাডেমীর নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১ হাজার ১৩৭ ভোটারের ভিতর ১ হাজার ২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে উভয় প্যানেলের প্রার্থী ও সমর্থকদের ভিড় করে সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করতে দেখা গেছে। নির্বাচনে ২টি প্যানেলে ২০জনসহ ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমাদেন। নির্বাচনে সহ-সভাপতি পদে মাহাবুবুল হক মন্টু, জাহিদ হোসেন রাজিব, মোমিনুল হক, মফিজুর রহমান, সাধারণ সম্পাদক পদে নিশান সাবের, সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক পদে আতিক স্বপন, সামছুজ্জামান রন্টু, আলী রেজা, আব্দুল ওয়াদুদ, আফসারুল হক সুমন ও নির্বাহী সদস্য পদে সুলতানা রাজিয়া টনি, মাহামুদা খাতুন রেশমা, আসাদুজ্জামান লাল্টু, নুর আলম, আসাবুল হক, মহিদুজ্জামান মহিদ, আজিজুল হক, মেহেফুজ মুন্না, মিজানুজ্জামান অপু, কে কে হাসান, আব্দুল মজিদ নির্বাচন যুদ্ধে অংশ গ্রহন করেন।