মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ মার্চ:
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর ত্রিবার্ষিক নির্বাচনে শাপলা পরিষদ ৯টি পদে এবং রজনীগন্দ্ধ্যা পরিষদ ১টি পদে বিজয়ী হয়েছে। নির্বাচনে রজনীগন্দ্ধ্যা পরিষদের ভরাডুবি হয়েছে। আজ রাত ১০ টার দিকে নির্বাচন কমিশনার ভোট গননা শেষে এ ফলাফল ঘোষনা করেন।
বিজয়ী প্রার্থীরা হলেন,শাপলা পরিষদের প্রার্থী মো: সাইদুর রহমান(১ হাজার ৭৬ ভোট পেয়ে সর্বাধিক ভোটে) নির্বাচিত হয়েছেন,নুরুল আহমেদ(১ হাজার ৫৮ ভোট),আশরাফ মাহমুদ (১ হাজার ১৪ ভোট),মো: আ: ওয়াদুদ(১ হাজার ১০ ভোট),মো: জশিউর রহমান বকুল(১ হাজার ১’শ ৮২ ভোট),সাবিনা সাত্তার মিতা(১ হাজার ২’শ ৪০ ভোট),বিএম জাহিদ হাসান রাজিব(৯’শ ৩৩ ভোট),মোমিনুল ইসলাম(৯’শ ৫৮ ভোট),নিশান সাবের(১ হাজার ৮৬ ভোট) এবং রজনীগন্দ্ধ্যা পরিষদের মো:বারিকুল ইসলাম লিজন(৯’শ ৫৩ ভোট)।
পরাজিত প্রার্থীরা হলেন,এইচ এম আতিকুর রহমান(৭’শ ৭২ ভোট),মো: রফিকুর রহমান বাবলু(৯’শ ০৮ ভোট),মো: মফিজুর রহমান মফিজ(৯’শ ২৬ ভোট),মো: আ:লতিফ(৬’শ ০৭ ভোট),মো:আসফারুল হাসান সুমন(৮’শ ৮৬ ভোট),মো:মোস্তাফিজুর রহমান(৬’শ৭৯ ভোট),মো:আব্দুল্লাহ আল মামুন রাসেল(৯’শ ১০ ভোট),মো: গোলাম আম্বিয়া ৭’শ ৭৩ ভোট),মহিদুল ইসলাম মহিত(৭’শ ২৯ ভোট),এম সাইদুর রহমান(৭’শ ৬২ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী মো: আব্দুল মজিদ(৩’শ ভোট),মানিক হোসেন(৪’শ ৬৫ ভোট) পেয়েছেন।
নির্বাচন কমিশনার জানান,নির্বাচনে মোট ভোটার ছিল ৩ হাজার ৫৭ জন। মোট ভোট পড়েছে ২ হাজার ১’শ ৯১ টি। এর মধ্যে বৈধ ভোট ২ হাজার ৬৯ টি। বাতিল ভোটের সংখ্যা ১’শ ২২ টি। ভোট দেয়নি ৮’শ ৬৬ জন ভোটার।
এদিকে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে ত্রিবার্ষিক নির্বাচন । সকাল ৯ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহন চলে বিকেল ৪ টা পর্যন্ত। এবারের নির্বাচনে ১০ টি পদের বিপরীতে ২২ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেয়।