মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ্র বালা মেহেরপুরে যোগদান করায় তাকে শুভেচ্ছা জানানো হয়েছে। মেহেরপুর জেলা সমবায় পরিবারের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় জেলা সমবায় কার্যালয় মিলনায়তনে নবাগত জেলা সমবায় অফিসার প্রভাস চন্দ্র বালাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মেহেরপুর জেলা সমবায় অফিসের উপ-সহকারী নিবন্ধক এনামুল হক, গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টু উপস্থিত থেকে নবাগত জেলা সমবায় কর্মকর্তা কে শুভেচ্ছা জানান। এসময় পরিদর্শক নুরুজ্জামান, প্রশিক্ষক মোঃ নুরুজ্জামান, হিসাব রক্ষক মিলন মোল্লাসহ সমবায় অফিসার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।