মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা সমবায় অফিসের উদ্যোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জে সমবায় বিধিমালা ২০০৪ এর সংশোধিত বিধিমালা মোতাবেক নিবন্ধন পূর্ব প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে সবুজ বাংলাদেশ উৎপাদনমুখী কৃষি সমবায় সমিতির সদস্যদের এ প্রশিক্ষণ প্রদান করা হয়। মুজিবনগর উপজেলা সমবায় কর্মকর্তা অশোক কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সমবায় অফিসের প্রশিক্ষক নুরুজ্জামান, সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার।প্রশিক্ষণে সবুজ বাংলাদেশ উৎপাদনমুখী কৃষি সমবায় সমিতির ২০ জন সদস্য অংশগ্রহণ করেন।