মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা সরকারী গণগ্রন্থাগারের উদ্যোগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা সরকারী গণগ্রন্থাগার মিলনায়তনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জুনিয়র লাইব্রেরীয়ান এমদাদুল হক। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।