মেহেরপুর নিউজ, ১৫ ডিসেম্বর:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, জেলা কৃষি সম্প্রাধারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার খান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামারুজ্জামান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, জেলা ফাটিলাইজার এসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।