মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা সার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার বিকেলের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মেহেরপুর জেলা সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম উপস্থিত থাকে নবাগত জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মনসুর আলম খানকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম,সরকারি কমিশনের সুজন দাস, অনিক ইসলাম, নাহিদ হোসেন,সার ব্যবসায়ী সমিতির সদস্য আনোয়ারল ইসলাম, মোয়াজ্জেম হোসেন,মাহাবুব আলম,মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।