মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২১ নভেম্বর:
মেহেরপুর জেলা স্কাউটসের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ রোববার মেহেরপুর জেলা স্কাউটস ভবন মিলনায়তনে জেলা স্কাউটসের এক আলোচনা সভায় জেলা প্রশাসক বেনজামিন হেমব্রমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, জেলা স্কাউটসের কমিশনার আলহাজ মোঃ আব্দুল মান্নান মাষ্ঠার, প্রধান শিক্ষক গোলাম মোসৱফা, মোখলেছুর রহমান, অবঃ শিক্ষক নূরুল ইসলাম, জেলা স্কাউটসের ভারপ্রাপ্ত সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা সম্পাদক মোসৱফা কামাল প্রমুখ।