মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা স্কাউটস এর মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা স্কাউট ভবন মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা স্কাউট এর সাধারণ সম্পাদক সাইদুজ্জামানের সভাপতিত্বে ওয়ার্কশপে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা স্কাউটসে সাধারণ সম্পাদক মেহেদী রেজা, মুজিবনগর উপজেলা সম্পাদক মোবারক হোসেন, গাংনী উপজেলা সম্পাদক আবুল হোসেন, মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জাহিদুর রহমান, রূপ ছবি বিশ্বাস প্রমূখ।