মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সিভিল সার্জন অফিস মিলনায়তনে মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যদের মধ্যে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আর এম ও মোখলেসুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।