মেহেরপুর নিউজ :
মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতিনের উদ্দোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার রাতে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়,। জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জাহাতাব আলী,কামরুজ্জামান, সুজন জোয়ার্দার, সুজন, রমজান আলী,রফিকুল ইসলাম,ঝন্টু,ইবনে মামুন,এনামুল হক প্রমুখ।