মেহেরপুর নিউজ :
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কর্তৃক মেহেরপুরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করা সহ মুজিবনগর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করায় তাঁকে ধন্যবাদ জানিয়ে আনন্দ সভার আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতির উদ্যোগে সোমবার মেহেরপুর সদর উপজেলা গোপালপুর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতির সভাপতিত্বে গোপালপুর বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জাহাতাব আলী,রফিকুল ইসলাম রফিক, আলাল হোসেন, ইমাদুল হক,আনোয়ার হোসেন আনু,রবিউল ইসলাম রবি,শহিদুল ইসলাম, ফকির হোসেন, আঃ কাসেম,মুনসাদ আলী।