মেহেরপুর নিউজ:
ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। রবিবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন তারা।
এসময় জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, যুগ্ন আহবায়ক মতিয়ার রহমান সেখানে উপস্থিত ছিলেন। এদিকে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মেহেরপুর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান লীগ পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন।