মেহেরপুর নিউজ:
আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুলের সভাপতিত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল হাসান জুয়েল, আব্দুল্লাহ আল ফাহিম, যুগ্ম-সম্পাদক আজিজুল হক আজিজ,সাংগঠনিক সম্পাদক রাজিব মজুমদার রাজু, নির্বাহী সদস্য আদনান সুমন। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়কমতিয়ার রহমান মতিন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সানোয়ার হোসেন, গাংনী উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার,শহর সভাপতি কামাল হোসেন জুয়েল প্রমুখ।