মেহেরপুর নিউজ:
করেনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও নবগঠিত শ্যামপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতিন এর উদ্যোগে জনসচেতনতা মূলক প্রচারণা ও পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা নবগঠিত শ্যামপুর ইউনিয়নে ঝাউবাড়িয়া নওদাপাড়া এলাকাতে জনসচেতনতা মূলক প্রচারণা ও মাস্ক বিতরণ এর উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি মাস্ক বিতরণের উদ্বোধন করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন রবিউল ইসলাম রবি, মেহেরপুর জেলা ইজিবাইক মালিক চালক সমিতির সভাপতি মাসুদ রানা রশিদুল, সাধারণ সম্পাদক মফলেউর রহমান মিন্টু প্রমুখ। পরে করোনাভাইরাস সম্পর্কিত বিভিন্ন ধরনের স্লোগান সংবলিত ব্যানার সহকারে মাইকযোগে ব্যাপক প্রচার করা হয়। মাইকযোগে প্রচারনা শ্যামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রদক্ষিণ করে। এর আগে সেখানে মাস্ক বিতরণ করা হয়।