মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি উদ্যোগে সদর উপজেলার পুরাতন মদনাডাঙ্গা গ্রামের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতির সভাপতিত্বে বুধবার রাতে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য আব্দুল হান্নান, শাহাবুদ্দিন, নয়ন হাবিব প্রমুখ। পরে সেখানে শীতার্তদের মধ্যে শতাধিক কম্বল বিতরণ করা হয়।