মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা হাজী সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদে হাজী সমিতর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা হাজী সমিতির সভাপতি ও মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হাজী সমিতি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোজাম্মেল হোসেন, সদস্য আলহাজ্ব রুহুল কুদ্দুস টিটো,আলহাজ আসকার আলী,আলহাজ আব্দুল লতিফ প্রমূখ।