মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের জেলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো আতাউল গনির সভাপতিত্বে সভায়,অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, ডাক্তার রমেশ চন্দ্র নাথ, তৃপ্তিকণা বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।