মেহেরপুর নিউজ,১৯ ডিসেম্বর:
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের উদ্যেগে জেল খানায় আটক থাকা ২ ভারতীয় নাগরিক রমজান আলী ও গাজী রহমানকে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার সকালে জেলা রেড ক্রিসেন্টের সহ-সভাপতি গোলাম রসুল, সম্পাদক এ্যাড. খন্দকার একরামুল হক হীরা, জেল সুপার মইন উদ্দিন ভুইঁয়া, রেড ক্রিসেন্টের ইউনিট লিডার জিয়াউল কবির এসময় সেখানে উপস্থিত থেকে তাদের বিভিন্ন সামগ্রী প্রদান করেন।
উল্লেখ্য, আসামী রমজান আলী ভারতের নদীয়া জেলার গোবিন্দপুর গ্রামের এরফান আলীর ছেলে। সে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় তাকে চলতি বছরের ১১ জুন আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তার মাস কারাদন্ডাদেশের সাজা হয়। পুশ ব্যাকের অপেক্ষায় তাকে এখনো জেলখানায় রাখা হয়েছে। অপর আসামী গাজী রহমান একই গ্রামের জহির উদ্দিনের ছেলে। সে অস্ত্রসহ চলতে বছরের ১০ মে আটক হয়।