মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ অক্টোবর:
মেহেরপুর সদর টাউন পুলিশ ফাঁড়ির হাবিলদারসহ মেহেরপুর জেলার ১৭ হেড কনস্ট্রেবল এএসআই পদে পদোন্নতী লাভ করেছে।
এ উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার মেহেরপুর পুলিশ লাইন মিলনায়তনে পদোন্নতী লাভকারীদের র্যাংক ব্যাচ পরানো অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ সুপার মির্জা আব্দুলাহেল বাকি (পিপিএম সেবা) তাদের র্যাংক ব্যাচ পরিয়ে দেন। ওই সময় অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, পুলিশের আর আই আবুল কালাম আজাদ সেখানে উপস্থিত ছিলেন।