মেহেরপুর নিউজ:
মেহেরপুর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান টিটিসিতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরের দল রবিবার দিবাগত রাতের কোন এক সময় টিটিসি তৃতীয় তলা দুটি ট্রেডের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং ৭৬টি কম্পিউটারের পিসি, রেম, প্রসেসর, একটি ল্যাপটপ নিয়ে যায়।
টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, রাত ১২টা পর্যন্ত আমি ইন্টারনেটের সঙ্গে যুক্ত ছিলাম সকালে অফিসে এসে দেখি দুটি কক্ষে তালা ভাঙ্গা এবং সমস্ত কম্পিউটার এলোমেলো অবস্থায় পরে রয়েছে। খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল এবং মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।