মেহেরপুর নিউজ:
মেহেরপুর টি এইচ এফ’র উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও রোপনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালের দিকে মেহেরপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়। এবং ছাত্রীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।
সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষের চারা রোপণ করেন। এবং তিন শতাধিক ছাত্রীর মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন। এসময় টি এইচ এফ’র সভাপতি তানজিম হোসেনসহ টি এইস এফ’র অন্যান্য সদস্যগণ সেখানে উপস্থিত ছিলেন।