মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি কদর আলী স্মরণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরী শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নে সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন বাবু,
মেহেরপুর জেলা যুবলীগের সদস্য ইয়ানুস আলী প্রমূখ এর আগে দুপুরে ইউনিয়ন মিলনায়তনে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করা হয় এবং রাতে শ্রমিক ইউনিয়নের সভাপতি মরহুম কদর আলীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নে
কার্যকরী কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।