মেহেরপুর নিউজ:
মেহেরপুর ট্রাফিক পুলিশের অব্যাহত অভিযানে অবৈধ্য ইঞ্জিন চালিত আলগামন, নছিমন ও মোটরসাইকেলের বৈধ্য কাগজপত্র না থাকায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর পুলিশ লাইন এর কাছে অভিযান চালানো হয়। টিএসআই আমিরুল ইসলামের নেতৃত্বে অভিযানে শতাধিক মোটরসাইকেলে কাগজপত্র পরীক্ষা করা হয়। এসময় চালকদের ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের বৈধ্য কাগজপত্র না থাকায় ১৬ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের এবং অবৈধ্য ইঞ্জিন চালিত আলগামন, নছিমন আটক করা হয়। এটিআই আব্দুল সাত্তার, সামাদ প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।