মেহেরপুর নিউজ:
মেহেরপুর ট্রাফিক বিভাগের উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধকল্পে হেলমেটের ব্যাপারের উপর সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিযান শুরু করেছে।
সোমবার বিকেলের দিকে মেহেরপুর ওয়াবদা সড়কের এ অভিযান চালানো হয়। টি আই গোলাম মুজতবার নেতৃত্বে অভিযানে অন্যদের মধ্যে ,ট্রাফিক সার্জেন্ট নাজমুল হোসেন, বাচ্চু, টিএসআই মকবুল হোসেন,এটিএসআই মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে বেশ কিছু গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।