মেহেরপুর নিউজ:
ডাকঘর অধিদপ্তরের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় মেহেরপুর ডাক বিভাগের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নাম ফলক উন্মোচন করে মেহেরপুর ডাক বিভাগের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।দক্ষিণাঞ্চল খুলনার পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ শামসুল আলম, অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল মোঃ আমিনুর রহমান, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মিরাজুল হক, প্রকৌশলী মোঃ শামীমুর রাজি, পোস্টমাস্টার জহুরুল হক প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।