মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও মেহেরপুর জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিক, মেহেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর হাসানুজ্জামান মালেক, কোষাধ্যক্ষ আরিফুল এনাম বকুল, শামীম আরা হীরা, এ্যাড. মীনা পাল প্রমুখ।