মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ নভেম্বর:
মেহেরপুর ডায়াবেটিক হাসপাতালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার এক সভা শেষে জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আব্দুল মান্নান মাষ্টারকে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম পদাধিকার বলে সভাপতি হয়েছেন। কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি পুলিশ সুপার ইকবাল হোসেন, পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, সিভিল সার্জন ডা. আব্দুস শহিদ, ডা. রমেশ চন্দ্রনাথ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ মোঃ আসকার আলী ও আলহাজ মোঃ গোলাম রসুল, যুগ্ম
সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিকী, কোষাধ্যক্ষ জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু, নির্বাহী সদস্য অ্যাড. মিয়াজান আলী, ডা. এম এ বাশার,শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম,সহকারি অদ্যাপক হাসানুজ্জামান মালেক, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্কাস আলী ও মিজানুর রহমান রিপন।