মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬অক্টোবর:
মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) নির্বাচন উপলক্ষে শনিবার মনোনয়ন পত্র ক্রয়ের শেষ দিনে বিভিন্ন পদে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র গ্রহণ করেছেন।
আগামী ১৮ নভেম্বর মেহেরপুর ডিএফএ’র নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ১১ টি পদের বিপরীতে এদিন ১২ জন মনোনয়ন পত্র গ্রহণ করেন। এ নির্বাচনে মোট ২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।