মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) উদ্যোগে সোমবার মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে ডিএফ’র এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর ডিএফএ’র সহসভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক আনোয়ারুল হক শাহী, সৈয়দ এহসানুল কবির আরিফ, এমদাদুল হক, মেহেদী হাসান প্রমুখ।