মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের উদ্যোগে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫২ ফেন্সিডিল সহ লালন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ভোরের দিকে গাংনী উপজেলার কল্যাণপুর ছাতিয়ান এলাকা থেকে লালনকে গ্রেপ্তার করা হয়। লালন হোসেন কাজিপুর বর্ডার পাড়া এলাকার খবির উদ্দিনের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে ডিবির এস আই মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে ডিবির সদস্যরা লালনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা করা হয়েছে।