মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ আনোয়ার হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আনোয়ার হোসেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের ফকির মল্লিকের ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি এস আই রুবেল আহমেদ এর নেতৃত্বে এএসআই ইব্রাহিম,হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স মহাজনপুর এলাকায় অভিযান চালায়। এসময় আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। তার নিকট থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিব নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।