মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জুলাই:
মেহেরপুরের ডিবি পুলিশ সোমবার মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রাম থেকে ১১ হাজার টাকার জাল নোটসহ শহিদুল নামক এক যুবককে আটক করেছে।
জানা গেছে, গোপন সুত্রে খবর পেয়ে ঘটনার দিন দুপুরের দিকে ডিবির ওসি নাজমুল হুদা এস আই আনিসুর রহমান সহ ডিবির একটি দল হাড়াভাঙ্গা গ্রামের কামার বাগানে ওৎ পেতে থাকে । এসময় একই গ্রামের আব্দুল মজিদের ছেলে শহিদুল (৩৫) ওই স্থানে টাকা ভাঙ্গাতে গেলে ডিবি পুলিশ তাকে এক হাজার টাকার ১১ টি জাল নোটসহ আটক করে মেহেরপুর নিয়ে আসে। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।