মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক মামলার পলাতক আসামী তানিশা ইয়াসমিন ইমাকে গ্রেফতার করেছে। শনিবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের ওয়াবদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তানিশা ইয়াসমিন ইমা মেহেরপুর শহরের মিয়াপাড়ার রুবেল হোসেনের স্ত্রী ।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এসআই হাবিবুর রহমান,এ এসআই মাহাতাব, হেলাল উদ্দিনসহ ডিবি পুলিশের একটি দল ওয়াপদাপাড়া এলাকায় অভিযান চালিযে মাদক মামলার পলাতক আসামি ইমাকে গ্রেপ্তার করে।