মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আমিরুল ইসলাম (৫৫) কে গাঁজাসহ আটক করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে।
জানা গেছে গাংনী থানার জি/আর ৮৩/১৮ মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আমিরুল ইসলাম কে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজার এলাকা থেকে আটক করা হয়। আমিরুল জোড়পুকুরিয়া গ্রামের মৃত নিয়াজ উদ্দিন নিহাজের ছেলে।
মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে সঙ্গীয় এএসআই মাহাতাব উদ্দিন সাজাপ্রাপ্ত আসামীকে ১শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৭শ টাকা সহ তাকে আটক করে। তাঁর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আরো ৪টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। আটককৃত’র বিরুদ্ধে গাংনী থানায় মামলা করা হয়েছে।