মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে হাবিবুর রহমান ও আখতারুজ্জামান তুহিন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের নিকট থেকে ৭ বোতল ফেনসিডিল ও ২ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেফতার হাবিবুর রহমান কুষ্টিয়ার মিল পাড়ার আব্দুল হাইয়ের ছেলে। এবং আখতারুজ্জামান তুহিন একই এলাকার মহিউদ্দিনের ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির পরিদর্শক মেজবাউর আহমেদের এর নেতৃত্বে এসআই অজয় কুমার কুন্ডু,এএসআই আহসান হাবিব সহ সঙ্গীয় ফোর্স কাজিপুর এলাকায় অভিযান চালান। এসময় আক্তারুজ্জামান তুহিন ও হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেন। তাদের নিকট থেকে ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এবং তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।