মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে রাজু মিয়া ও কাবুল নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শনিবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রাম থেকে রাজু ও কাবুল কে গ্রেফতার করা হয়।
তাদের নিকট থেকে ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। রাজু মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আহসান আলীর ছেলে। এবং কাবুল একই গ্রামের কোরবান আলীর ছেলে।
জানা গেছে মেহেরপুর ডিবির এসআই সুলতান মাহমুদের নেতৃত্বে ডিবির এএসআই মাহাতাব, আহসান হাবিব সহ সং সঙ্গীয় ফোর্স শোলমারী গ্রামে অভিযান চালান। অভিযান চলাকালে রাজু মিয়া ও কাবুলকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে ৮ বছর ফেনসিডিল উদ্ধার করা হয় । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।