মেহেরপুর নিউজ, ১৮ নভেম্বর:
মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ পিচ ইয়াবা সহ স্বপন ইসলাম নামের এক যুবককে আটক করা হয়েছে। আটক স্বপন ষ্টেডিয়াম পাড়ার আঃ কুদ্দুসেন ছেলে। মেহেরপুর ডিবি পুলিশের এসআই মোস্তফা শওকত জানান রবিবার বিকালের দিকে গোপন সুত্রে খবর পেয়ে শহরের নতুন পাড়ার মোড় এলাকা থেকে স্বপনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানার একটি মামলা হয়েছে।