মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ তারাচাঁদ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর এলাকা থেকে তারাচাঁদ কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তারাচাঁদ মেহেরপুর গাংনী উপজেলার নয়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে সঙ্গীয় এএসআই মাহাতাব,হেলাল উদ্দিনসহ ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার শ্যামপুর গ্রামে অভিযান চালায়। এসময় তারাচাঁদ কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।