মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি শাহরুল সহ তিনজনকে আটক করা হয়েছে। আটক শাহরুল মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়া কোবাদ আলীর ছেলে। মাদক মামলায় সম্প্রতি ২ বছরের কারাদণ্ড দেয় আদালত। সে থেকে সে পলাতক ছিল।
বুধবার ডিবির ওসি ওবায়দুর রহমানের নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় সরল রেখাকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
সাহারুল এর সাথে শালিকা গ্রামের মিকাইল হোসেনের ছেলে বজলুর রহমান এবং রায়পুর গ্রামের বাহাদুরের ছেলে ফিকির আলী কে ডিবি পুলিশ আটক করে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।