মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
মেহেরপুর ডিবি পুলিশের এস আই মুক্ত রায় চৌধুরীর নেতৃত্বে এদিন গাংনী উপজেলার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে মোঃ বাকেরুল ইসলাম বাকি (৩৬) কে আটক করা হয়, এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক বাকেরুল ইসলাম বাকি মোহাম্মদপুর গ্রামের হুদার ছেলে। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।