মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ তাইজুল ইসলাম ও খায়রুল ইসলাম নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বুধবার দিবাগত রাতে মেহেরপুর শহরের গোরস্তানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাইজুল ও খায়রুল গ্রেফতার করেন। তাইজুল ইসলাম মেহেরপুর শহরের বাস স্ট্যান্ড পাড়ার ইসারউদ্দিনের ছেলে এবং খাইরুল ইসলাম মেহেরপুর শহরের গোরস্থান পাড়ার ফুরকান আলীর ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে