মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মহিরুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ফেনসিডিল সহ আটক করেছে।
শনিবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রাম থেকে মহিরুল ইসলাম কে আটক করা হয়। আটক মহিরুল ইসলাম সদর উপজেলার হরিরামপুর গ্রামের আকবর আলীর ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এস আই তরিকুল ইসলামের এর নেতৃত্বে ডিবির একটি দল সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালায়। এ সময় মহিরুল ইসলাম কে আটক করা হয়। তার কাছ থেকে ৬ বোতল ফেন্সিডিল এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।