মেহেরপুর ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে দবির উদ্দিন ও আবদুল হামিদ নামের ২মাদক ব্যবসায়ীকে গাজা সহ আটক করেছে।
শনিবার রাতে মেহেরপুর গাংনী উপজেলার জুগিন্দা গ্রাম থেকে দবির উদ্দিন ও আবদুল হামিদ আটক করা হয়। আটক দবির উদ্দিন জুগিন্দা গ্রামের জাদু মন্ডলের ছেলে এবং আবদুল হামিদ গাড়াডোব বিলপাড়া গ্রামের আবু ইউসুফ এর ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এস আই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে ডিবির একটি দল গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে অভিযান চালায়। এ সময় দবির উদ্দিন ও আবদুল হামিদ কে আটক করা হয়। তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।